মুন্সিগঞ্জে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে মসজিদের খতিব আটক

মুন্সিগঞ্জে জিনের আছর ছাড়ানোর নামে এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে স্থানীয় এক মসজিদের খতিবকে আটক করেছে পুলিশ।

মুন্সিগঞ্জে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে মসজিদের খতিব আটক

মুন্সিগঞ্জে ঝাড়ফুঁকের নামে এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে রেজাউল নামের এক মসজিদের খতিবকে আটক করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীর পরিবার ও পুলিশের তথ্য অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর ওই কিশোরীর বাবা-মা তাকে নিয়ে রেজাউলের কাছে যান। তাদের ধারণা ছিল, মেয়েটি জিনের আছর বা কোনো অশুভ শক্তির প্রভাবে অসুস্থ হয়ে পড়েছে। এই সুযোগে অভিযুক্ত ব্যক্তি কিশোরীর ওপর যৌন নির্যাতন চালান বলে অভিযোগ উঠেছে। ঘটনার প্রেক্ষিতে পুলিশ তাকে আটক করেছে।

উৎস: TBS Bangladesh
#মুন্সিগঞ্জ#অপরাধ#যৌন নির্যাতন#ঝাড়ফুঁক#পুলিশ