মুক্তিযুদ্ধের ভাস্কর্যে বারবার হামলার ঘটনায় উদ্বেগ

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা পরানোর ঘটনার পর মুক্তিযুদ্ধের স্থাপনাগুলোর নিরাপত্তা ও সংস্কার নিয়ে প্রশ্ন উঠেছে।

মুক্তিযুদ্ধের ভাস্কর্যে বারবার হামলার ঘটনায় উদ্বেগ

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা পরানোর ঘটনাটি প্রকাশ্যে আসার পর নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। জুলাই আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশের বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ও স্থাপনা ভাঙচুরের ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে সরকারিভাবে এসব স্থাপনা রক্ষা বা সংস্কারের জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

#মুক্তিযুদ্ধ#ভাস্কর্য#ঝিনাইদহ#হামিদুর রহমান#নিরাপত্তা