মুক্তিযোদ্ধা ও শিল্পী সাঈদা কামাল মারা গেছেন। আজ সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় ফিল্ড হাসপাতালে সম্মুখসারিতে দায়িত্ব পালন করেছিলেন। সাঈদা কামাল প্রখ্যাত কবি ও নারী নেত্রী বেগম সুফিয়া কামালের কন্যা।
মুক্তিযোদ্ধা ও শিল্পী সাঈদা কামাল আর নেই
বেগম সুফিয়া কামালের কন্যা, মুক্তিযোদ্ধা ও শিল্পী সাঈদা কামাল ৭৪ বছর বয়সে ঢাকায় মৃত্যুবরণ করেছেন।