অনলাইনে কিম জং উনের মৃত্যু নিয়ে বিভিন্ন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর উত্তর কোরিয়া তার নতুন ছবি প্রকাশ করেছে। সোমবার প্রকাশিত ছবিতে কিম জং উনকে একটি প্রদর্শনীতে দেখা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কিম জং উন সোমবার '২০২৬ ন্যাশনাল গার্মেন্ট অ্যান্ড ফুটওয়্যার এক্সিবিশন' পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে স্ত্রী রি সোল জু এবং মেয়ে কিম জু আয়ে উপস্থিত ছিলেন।