অস্কারজয়ী আইরিশ সংগীতশিল্পী গ্লেন হ্যান্সার্ড এক মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রখ্যাত সংগীতশিল্পী ব্রুস স্প্রিংস্টিন। তিনি হ্যান্সার্ডকে একজন মহান সংগীতশিল্পী, ভালো বন্ধু এবং উদার ও মার্জিত মানুষ হিসেবে অভিহিত করেছেন।
আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন তার শোকবার্তায় বলেন, হ্যান্সার্ড এমন একজন শিল্পী ছিলেন যিনি আয়ারল্যান্ডের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।