বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, মোংলা বন্দর ও তিস্তা প্রকল্পসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ বাংলাদেশ ও চীনের মধ্যকার সহযোগিতার ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছে। তিনি উল্লেখ করেন, দুই দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্ক ও অংশীদারিত্বের কারণে বর্তমানে চীনা ভাষা ও কারিগরি দক্ষতাসম্পন্ন কর্মীর চাহিদা তৈরি হচ্ছে।
মোংলা বন্দর ও তিস্তা প্রকল্প চীন-বাংলাদেশ সম্পর্কের অগ্রাধিকার: ইয়াও ওয়েন
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, মোংলা বন্দর ও তিস্তা প্রকল্পসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছে।
উৎস: TBS Bangladesh