মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বা মোবাইল ব্যাংকিং সেবার চার্জ অতিরিক্ত ও খেয়ালখুশিমতো নির্ধারণের অভিযোগের প্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেছেন। আদালত জানতে চেয়েছেন, গ্রাহকদের স্বার্থ রক্ষা, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সেবার চার্জ যৌক্তিক ও সাশ্রয়ী করার লক্ষ্যে কেন একটি সুনির্দিষ্ট আইন প্রণয়ন করা হবে না। বিশেষ করে দরিদ্র ও ব্যাংকিং সেবার বাইরে থাকা সাধারণ গ্রাহকদের কথা বিবেচনায় নিয়ে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
মোবাইল ব্যাংকিং সেবার অতিরিক্ত চার্জ নিয়ে হাইকোর্টের রুল
মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস সেবার চার্জ নির্ধারণে কেন নীতিমালা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
উৎস: TBS Bangladesh