শনিবার ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন সংবাদপত্রের প্রধান শিরোনামে উঠে এসেছে মন্ত্রিসভায় নতুন সদস্য যুক্ত হওয়া এবং রদবদলের খবর। একই সঙ্গে নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে প্রচার করা হয়েছে।
সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, মন্ত্রিসভার পরিবর্তনের পাশাপাশি ভারতে তারেক রহমানের সম্ভাব্য সফরের বিষয়টিও আলোচনায় রয়েছে। এছাড়া, দেশে গ্যাস সংকট বিদ্যমান থাকা সত্ত্বেও পোশাক শিল্পে বিদেশি ক্রেতাদের আগ্রহ বজায় থাকার তথ্যও উঠে এসেছে সংবাদমাধ্যমে।