মঙ্গোল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তিনি হলেন গাজান খান। ইসলাম গ্রহণের পরও তিনি অন্য ধর্মের অনুসারীদের প্রতি সহনশীল মনোভাব বজায় রেখেছিলেন। একবার তিনি জানতে পারেন যে, কিছু বৌদ্ধ ভিক্ষু তাদের মন্দির ধ্বংস হওয়ার পর কেবল প্রাণ বাঁচানোর তাগিদে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছেন। এই ঘটনা জানার পর গাজান খান তাদের তিব্বত, কাশ্মীর এবং ভারতে ফিরে যাওয়ার সুব্যবস্থা করে দিয়েছিলেন।
মঙ্গোল সাম্রাজ্যের যে সম্রাট ইসলাম গ্রহণ করেও ছিলেন ধর্মীয় সহনশীল
ইসলাম ধর্ম গ্রহণ করার পরও মঙ্গোল সম্রাট গাজান খান অন্যান্য ধর্মের অনুসারীদের প্রতি সহনশীলতার পরিচয় দিয়েছিলেন।
উৎস: BBC News বাংলা