সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছেন, মঙ্গলবার মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ড্রোনটিকে প্রতিহত করা হয়েছে। তিনি ইসলাম ধর্মের পবিত্রতম দুটি স্থানের নিরাপত্তাকে 'রেড লাইন' বা চূড়ান্ত সীমারেখা হিসেবে অভিহিত করেছেন।
মক্কার কাছে ড্রোন শনাক্ত: নেপথ্যে কারা?
সৌদি আরবের পবিত্র নগরী মক্কার আকাশসীমায় প্রবেশের আগেই একটি ড্রোন প্রতিহত করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।