মক্কা প্যাকে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে যথাযথ কূটনৈতিক প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। তারা এ বিষয়ে একটি সামগ্রিক ব্যয়-সুবিধা বিশ্লেষণ (কস্ট-বেনিফিট অ্যাসেসমেন্ট) এবং জাতীয় ঐকমত্য তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন। এছাড়া, যেকোনো আন্তর্জাতিক চুক্তিতে যুক্ত হওয়ার আগে দেশের অভ্যন্তরীণ প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন তারা।
মক্কা প্যাক: যোগদানের আগে কূটনৈতিক প্রস্তুতির তাগিদ বিশ্লেষকদের
মক্কা প্যাকে বাংলাদেশের যোগদানের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিস্তারিত পর্যালোচনা ও জাতীয় ঐকমত্যের আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা।
উৎস: TBS Bangladesh