মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ ঢাকার

মিয়ানমারের বর্তমান মানবাধিকার পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। জাতিসংঘের বিশেষ র্যাপোর্টারের সঙ্গে বৈঠকে এই সংকট নিরসনে রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের ওপর জোর দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ ঢাকার

মিয়ানমারের ক্রমাবনতিশীল মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সচিব জাতিসংঘের বিশেষ র্যাপোর্টারের সঙ্গে আলাপকালে এ উদ্বেগের কথা জানান।

বৈঠকে গুরুত্ব দিয়ে বলা হয়, প্রায় ১৫ লাখ রোহিঙ্গার নিরাপদ ও দ্রুত প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র স্থায়ী সমাধান।

উৎস: TBS Bangladesh
#মিয়ানমার#রোহিঙ্গা সংকট#বাংলাদেশ#পররাষ্ট্র মন্ত্রণালয়#মানবাধিকার