রোহিঙ্গাদের 'বাঙালি' হিসেবে অভিহিত করার মিয়ানমারের সরকারি বয়ান প্রত্যাখ্যান করেছে রোহিঙ্গা কাউন্সিল। সংগঠনটি এই শব্দটিকে রোহিঙ্গাদের জাতিগত পরিচয় মুছে ফেলার একটি 'অস্ত্র' হিসেবে বর্ণনা করেছে।
কাউন্সিলের ভাষ্যমতে, রোহিঙ্গারা রাখাইন রাজ্যের আদিবাসী জনগোষ্ঠী এবং সেখানে তাদের কয়েক শতাব্দীর পুরনো ইতিহাস ও সংস্কৃতি রয়েছে। একই সঙ্গে, রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।