আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট (এসিএলইডি) জানিয়েছে, মিয়ানমারে বেসামরিক নাগরিকদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। সংস্থাটির মতে, এই পরিস্থিতির পেছনে রয়েছে দেশটির নতুন সামরিক প্রধানের গৃহীত কৌশল। গত মার্চ মাসের শেষের দিকে তিনি দায়িত্ব গ্রহণ করেন, যখন তার পূর্বসূরি দেশটির প্রেসিডেন্ট হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কূটনৈতিক তৎপরতা চলাকালেই জান্তা বাহিনীর এই আগ্রাসী কর্মকাণ্ডের তথ্য উঠে এসেছে।
মিয়ানমারে বেসামরিক নাগরিক হত্যা বাড়িয়েছে জান্তা বাহিনী
আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা এসিএলইডি জানিয়েছে, মিয়ানমারের নতুন সামরিক প্রধানের কৌশলগত পরিবর্তনের ফলে দেশটিতে বেসামরিক নাগরিক হত্যার হার বৃদ্ধি পেয়েছে।