মিয়ানমার উপকূলে নৌকাডুবি: ৫০০ জনের বেশি নিহতের আশঙ্কা

মিয়ানমারের রাখাইন উপকূল থেকে ছেড়ে আসা দুটি নৌকাডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছে জাতিসংঘ।

মিয়ানমার উপকূলে নৌকাডুবি: ৫০০ জনের বেশি নিহতের আশঙ্কা

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, জুন মাসের শেষের দিকে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে দুটি নৌকা যাত্রা শুরু করেছিল। নৌকাগুলোতে থাকা যাত্রীদের অধিকাংশই রোহিঙ্গা। প্রাথমিক তথ্যানুযায়ী, যাত্রীদের মধ্যে কক্সবাজারের শরণার্থী ক্যাম্প থেকে আসা ব্যক্তিরাও ছিলেন। এই নৌকাডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

#মিয়ানমার#নৌকাডুবি#রোহিঙ্গা#জাতিসংঘ#রাখাইন