মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে মিশর সফরে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।
মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে দেখা যায়, বিমানবন্দরে প্রেসিডেন্ট শি জিনপিংকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এ সময় সেখানে ইউনিফর্ম পরিহিত সেনা সদস্য, লোকনৃত্যশিল্পী এবং চীনের পতাকা হাতে তরুণদের উপস্থিত থাকতে দেখা গেছে।