মিরপুরে শ্রমিক বিক্ষোভের জেরে গত দুই দিনে মোট ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার সংঘটিত এই বিক্ষোভের ঘটনায় বিভিন্ন থানায় পাঁচটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, এসব মামলায় অগ্নিসংযোগ, ভাঙচুর এবং ট্রাফিক পুলিশ বক্স ক্ষতিগ্রস্ত করার মতো অভিযোগ আনা হয়েছে।