রাজধানীর মিরপুরে অবস্থিত একটি সরকারি আবাসন প্রকল্পের লিফট ছিঁড়ে তিন জন আহত হয়েছেন। দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, লিফট ছিঁড়ে পড়ার শব্দ শুনে ভবনের নিরাপত্তাকর্মী ঘটনাস্থলে ছুটে যান এবং ভেতরে মানুষের চিৎকার শুনতে পান। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
মিরপুরে সরকারি আবাসন প্রকল্পে লিফট ছিঁড়ে আহত ৩
রাজধানীর মিরপুরে একটি সরকারি আবাসন প্রকল্পের লিফট ছিঁড়ে তিন ব্যক্তি আহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
উৎস: TBS Bangladesh