মহাখালীর একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড

রাজধানীর মহাখালীতে একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

মহাখালীর একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড

রাজধানীর মহাখালীতে অবস্থিত একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ সকাল ১১টা ১২ মিনিটে তারা অগ্নিকাণ্ডের খবর পায়।

খবর পাওয়ার পরপরই তেজগাঁও ও কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।

উৎস: TBS Bangladesh
#মহাখালী#অগ্নিকাণ্ড#ফায়ার সার্ভিস#ঢাকা#সংবাদ