মহাকাশ গবেষণায় আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। জিএসএলভি রকেটের সফল উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশে নতুন উপগ্রহ স্থাপন করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এই উপগ্রহটি পৃথিবী থেকে প্রায় ৩৬ হাজার কিলোমিটার উচ্চতায় অবস্থান করে নজরদারি চালাবে।
ইসরোর এই নতুন মিশন ভারতের মহাকাশ নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। প্রযুক্তিগত উৎকর্ষের মাধ্যমে মহাকাশ গবেষণায় ভারতের এই সাফল্য আন্তর্জাতিক মহলে বিশেষ গুরুত্ব পেয়েছে।