মহাকাশ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও চীন: বাড়ছে হান্টার স্যাটেলাইটের ব্যবহার

আধুনিক যুদ্ধে স্যাটেলাইটের গুরুত্ব বাড়ার সাথে সাথে যুক্তরাষ্ট্র ও চীন মহাকাশকে নতুন রণক্ষেত্র হিসেবে গড়ে তুলছে।

মহাকাশ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও চীন: বাড়ছে হান্টার স্যাটেলাইটের ব্যবহার

ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতগুলো প্রমাণ করেছে যে, আধুনিক যুদ্ধে স্যাটেলাইট এখন অপরিহার্য। কয়েক দশক ধরে স্যাটেলাইট মূলত যোগাযোগ, নেভিগেশন এবং গোয়েন্দা তথ্য সরবরাহের কাজে ব্যবহৃত হয়ে আসছে। তবে বর্তমানে সামরিক বাহিনীগুলো স্যাটেলাইটকে কেবল সহায়তাকারী যন্ত্র হিসেবে নয়, বরং সক্রিয় অস্ত্র হিসেবে বিবেচনা করছে।

বর্তমানে বিভিন্ন দেশ এমন প্রযুক্তি তৈরি করছে যার মাধ্যমে জ্যামিং বা লেজার রশ্মি ব্যবহার করে শত্রুপক্ষের স্যাটেলাইটের কার্যক্রম ব্যাহত করা সম্ভব। এমনকি শত্রুর মহাকাশযান দখল করার মতো সক্ষমতা অর্জনের দিকেও নজর দিচ্ছে পরাশক্তিগুলো।

#মহাকাশ যুদ্ধ#যুক্তরাষ্ট্র#চীন#স্যাটেলাইট#প্রযুক্তি