ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক মিডফিল্ডার কাসেমিরো জানিয়েছেন, লিওনেল মেসির সঙ্গে একই দলে খেলাটা হবে বিশেষ এক প্রাপ্তি। দীর্ঘ সময় ধরে এল ক্লাসিকোর লড়াইয়ে মেসিকে আটকানোর চেষ্টা করেছেন এই ব্রাজিলিয়ান তারকা। এখন সেই অভিজ্ঞতার বিপরীতে দাঁড়িয়ে তিনি মেসির সঙ্গে ইন্টার মায়ামিতে খেলার আগ্রহের কথা জানিয়েছেন।
মেসির সঙ্গে মায়ামিতে খেলার আগ্রহ প্রকাশ করলেন কাসেমিরো
দীর্ঘদিন রিয়াল মাদ্রিদে খেলার সময় লিওনেল মেসিকে আটকানোর লড়াইয়ে থাকা কাসেমিরো এখন আর্জেন্টাইন তারকার সঙ্গে একই দলে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন।