মেক্সিকোতে শীর্ষ মাদক সম্রাট 'এল চ্যাপো ইসিদ্রো' গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, মেজা ফ্লোরেস দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন।

মেক্সিকোতে শীর্ষ মাদক সম্রাট 'এল চ্যাপো ইসিদ্রো' গ্রেপ্তার

মেক্সিকোর শীর্ষ মাদক সম্রাট হিসেবে পরিচিত মেজা ফ্লোরেসকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ফ্লোরেস এবং তার অপরাধী চক্র গত ২০ বছরেরও বেশি সময় ধরে বিপুল পরিমাণ হেরোইন, মেথামফেটামিন, কোকেন এবং গাঁজা যুক্তরাষ্ট্রে পাচার করে আসছিল। এটি মেক্সিকোতে চলমান ধারাবাহিক গ্রেপ্তারের সর্বশেষ ঘটনা।

#মেক্সিকো#মাদক সম্রাট#এল চ্যাপো ইসিদ্রো#গ্রেপ্তার#আন্তর্জাতিক সংবাদ