মেইনে আইসিই এজেন্টের গুলিতে গাড়ি চালকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের মেইনে আইসিই এজেন্টের গুলিতে এক গাড়ি চালক নিহত হয়েছেন। টেক্সাসে একই ধরনের ঘটনার ছয় দিন পর এই ঘটনা ঘটল।

মেইনে আইসিই এজেন্টের গুলিতে গাড়ি চালকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের মেইনে আইসিই (ICE) এজেন্টের গুলিতে এক গাড়ি চালক নিহত হয়েছেন। টেক্সাসে একই ধরনের ঘটনার ছয় দিন পর এই ঘটনাটি ঘটল। সোমবার ঘটনার প্রায় ১২ ঘণ্টা পর মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায়, আইসিই কর্মকর্তারা গাড়িটি থামানোর চেষ্টা করলে চালক পালানোর চেষ্টা করেন। এ সময় জননিরাপত্তার কথা বিবেচনা করে এক এজেন্ট গুলি চালালে ওই চালক নিহত হন।

#যুক্তরাষ্ট্র#আইসিই#মেইন#গোলাগুলি#নিহত