মেডিকেয়ারভুক্ত ২ কোটি প্রবীণকে ৯০ ডলার করে এককালীন সহায়তা দেবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মেডিকেয়ার কর্মসূচির আওতায় থাকা ২ কোটি প্রবীণ নাগরিককে ৯০ ডলার করে এককালীন অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

মেডিকেয়ারভুক্ত ২ কোটি প্রবীণকে ৯০ ডলার করে এককালীন সহায়তা দেবেন ট্রাম্প

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মেডিকেয়ার কর্মসূচির আওতায় থাকা ২ কোটি প্রবীণ নাগরিককে ৯০ ডলার করে এককালীন অর্থ সহায়তা দেওয়া হবে। এই অর্থ মেডিকেয়ার ইমপ্রুভমেন্ট ফান্ড থেকে প্রদান করা হবে। ট্রাম্পের ভাষ্যমতে, মেডিকেয়ার ফি-ফর-সার্ভিস কর্মসূচি উন্নয়নের জন্য কংগ্রেস এই তহবিলে ২ বিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছিল।

#ডোনাল্ড ট্রাম্প#মেডিকেয়ার#যুক্তরাষ্ট্র#প্রবীণ নাগরিক#অর্থ সহায়তা