মদিনায় মসজিদে নববীর বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার দাবি সৌদি জোটের

সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, মদিনায় মসজিদে নববীর বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। তবে এই অভিযোগ অস্বীকার করেছে হুথি গোষ্ঠী।

মদিনায় মসজিদে নববীর বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার দাবি সৌদি জোটের

সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি অনুযায়ী, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা মদিনায় অবস্থিত মসজিদে নববীর একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে। এই হামলায় একটি ট্রান্সফরমার অকেজো হয়ে পড়লেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা অক্ষুণ্ণ রয়েছে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে, হুথি নিয়ন্ত্রিত সাবা বার্তা সংস্থার বরাতে হুথিদের এক সামরিক সূত্র এই হামলার খবর অস্বীকার করেছে।

#সৌদি আরব#হুথি#মদিনা#মসজিদে নববী#মধ্যপ্রাচ্য