আজ সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল ১৫.৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৯.০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের কাছাকাছি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মধ্যরাতের মধ্যে এটি আরও তীব্র আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে।
মধ্যরাতের মধ্যে ঘূর্ণিঝড় 'অর্ণব' তীব্র আকার ধারণ করতে পারে: আবহাওয়া অধিদপ্তর
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় অর্ণব মধ্যরাতের মধ্যে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে।
উৎস: TBS Bangladesh