চট্টগ্রাম বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় চলতি বছর আলুর রপ্তানি ১৯ হাজার ৯৩৯ টন কমেছে। শতাংশের হিসেবে এই পতনের হার ৪৯ শতাংশ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জাহাজ ভাড়া বেড়ে যাওয়ায় আলুর রপ্তানি উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় অর্ধেক কমেছে আলুর রপ্তানি
চট্টগ্রাম বন্দর দিয়ে আলুর রপ্তানি আগের বছরের তুলনায় ৪৯ শতাংশ হ্রাস পেয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে জাহাজ ভাড়া বৃদ্ধি পাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
উৎস: TBS Bangladesh