মধ্যপ্রাচ্য সংঘাত দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কায় বেড়েছে তেলের দাম

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে।

মধ্যপ্রাচ্য সংঘাত দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কায় বেড়েছে তেলের দাম

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক অস্থিরতা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৪৯ সেন্ট বা ০.৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৭.৪৯ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ক্রুডের দাম ১.৪৪ ডলার বা ১.৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯২.৯২ ডলারে লেনদেন হয়েছে।

#তেলের দাম#মধ্যপ্রাচ্য#বিশ্ববাজার#অর্থনীতি#সংঘাত