চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে ভুলবশত মায়ের ওষুধ নবজাতককে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালের এনআইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
গত ৭ সেপ্টেম্বর শিশুটির অবস্থার অবনতি হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ একটি মেডিকেল বোর্ড গঠন করে। এই ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।