আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে শিশুদের ব্যবহার করে ইয়াবা পাচারের অভিযোগ পাওয়া গেছে। র্যাবের তথ্য অনুযায়ী, একটি চক্র মাত্র ৮ হাজার টাকার বিনিময়ে শিশুদের পেটে করে ৬ হাজার ৬১৫টি ইয়াবা ট্যাবলেট পাচার করছিল।
আটক হওয়া এক নারী স্বীকার করেছেন যে, একই দুই শিশুকে ব্যবহার করে এর আগেও দুইবার চট্টগ্রাম অভিমুখে ইয়াবা পাচার করা হয়েছিল। চক্রটি মূলত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিতেই শিশুদের এই কাজে ব্যবহার করত।