মাস্ক ও তার সহযোগীদের আগাম ক্ষমার বিষয়টি বিবেচনা করবেন ট্রাম্প

পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইলন মাস্ক ও তার সহযোগীদের বিরুদ্ধে কোনো তদন্ত বা সম্পদ বাজেয়াপ্তের উদ্যোগ নেওয়া হলে তিনি তাদের আগাম ক্ষমা করার বিষয়টি বিবেচনা করবেন।

মাস্ক ও তার সহযোগীদের আগাম ক্ষমার বিষয়টি বিবেচনা করবেন ট্রাম্প

মিরান্ডা ডিভাইন পরিচালিত 'পড ফোর্স ওয়ান' পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প এই মন্তব্য করেন। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল যে, ডেমোক্র্যাটরা যদি ইলন মাস্কের বিরুদ্ধে তদন্ত শুরু করে এবং তার সম্পদ বাজেয়াপ্ত করার চেষ্টা করে, তবে তিনি কী পদক্ষেপ নেবেন। এর জবাবে ট্রাম্প জানান, তিনি মাস্ক ও তার সহযোগীদের আগাম ক্ষমা করার বিষয়টি বিবেচনা করবেন।

#ডোনাল্ড ট্রাম্প#ইলন মাস্ক#যুক্তরাষ্ট্র#রাজনীতি#ক্ষমা