যুক্তরাষ্ট্রের একটি নতুন আইন রাশিয়ার জ্বালানি ক্রেতাদের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিচ্ছে। এই নিষেধাজ্ঞার প্রভাব কেবল সরাসরি বাণিজ্য করা দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এর ফলে যেসব দেশ রাশিয়া বা ইরানের সঙ্গে কোনো ধরনের বাণিজ্য করে না, তারাও জ্বালানি, সার এবং খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব: জ্বালানি থেকে খাদ্যপণ্যের বাজারে অস্থিরতার শঙ্কা
রাশিয়ার জ্বালানি আমদানিকারকদের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের মার্কিন আইন বিশ্ববাজারে জ্বালানি, সার ও খাদ্যপণ্যের দাম বাড়িয়ে দিতে পারে।
উৎস: TBS Bangladesh