যুক্তরাষ্ট্রের তৈরি 'ডাইভ-এলডি' (Dive-LD) নামক একটি স্বয়ংক্রিয় ডুবো ড্রোন জব্দ করেছে ইরান। দীর্ঘমেয়াদী নজরদারি এবং সমুদ্রের তলদেশে বিশেষ অভিযানের জন্য তৈরি এই ড্রোনটি নতুন প্রজন্মের সামরিক প্রযুক্তির অংশ। এটি কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই টানা কয়েকদিন কাজ করতে সক্ষম। ধারণা করা হচ্ছে, ইরান এই ড্রোনটির প্রযুক্তি বিশ্লেষণ করে একই ধরনের ড্রোন তৈরির চেষ্টা করতে পারে।
মার্কিন ড্রোন জব্দ করে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের পথে ইরান
যুক্তরাষ্ট্রের জব্দ করা অত্যাধুনিক ডুবো ড্রোনটি প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে নকল করার চেষ্টা করতে পারে ইরান।