মানিলন্ডারিং ও প্রতারণামূলক আবাসন ব্যবসার মাধ্যমে প্রায় ২০০ কোটি টাকা পাচারের অভিযোগে বেস্টওয়ে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান এবং তার স্ত্রীর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে।
মানিলন্ডারিংয়ের অভিযোগে বেস্টওয়ে গ্রুপের এমডি ও তার স্ত্রীর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা
মানিলন্ডারিং ও প্রতারণামূলক আবাসন ব্যবসার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেস্টওয়ে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।