মালয়েশিয়ায় তিন বাংলাদেশিকে হত্যার ঘটনায় এক সহকর্মীকে আটক করেছে স্থানীয় পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি একাধিক স্থানে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুরো ঘটনার বিস্তারিত জানতে এবং এর পেছনের কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।