মালয়েশিয়ায় হালাল বাণিজ্য মেলায় বাংলাদেশি প্রতিষ্ঠানের ২ মিলিয়ন ডলারের অর্ডার

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ২২তম হালাল বাণিজ্য মেলায় অংশ নিয়ে বাংলাদেশি একটি প্রতিষ্ঠান ২ মিলিয়ন ডলারের রপ্তানি আদেশ পেয়েছে।

মালয়েশিয়ায় হালাল বাণিজ্য মেলায় বাংলাদেশি প্রতিষ্ঠানের ২ মিলিয়ন ডলারের অর্ডার

মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে গত ২৩ থেকে ২৬ সেপ্টেম্বর ২২তম হালাল বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। এই মেলায় রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বাংলাদেশের ছয়টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশি একটি প্রতিষ্ঠান ২ মিলিয়ন ডলারের রপ্তানি আদেশ নিশ্চিত করেছে। এবারের মেলাটি তার নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।

উৎস: TBS Bangladesh
#বাণিজ্য মেলা#বাংলাদেশ#মালয়েশিয়া#রপ্তানি#হালাল পণ্য