ভারতের সেনাবাহিনী এবং রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানিগুলো যৌথভাবে একটি বিশেষ গ্রেডের ডিজেল উদ্ভাবন করেছে। এই জ্বালানিটি মাইনাস ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও কার্যকর থাকতে সক্ষম। মূলত উচ্চ পার্বত্য অঞ্চল এবং তীব্র শীতপ্রধান এলাকায় সামরিক ও বেসামরিক প্রয়োজনে ব্যবহারের লক্ষ্যেই এই ডিজেল তৈরি করা হয়েছে।
মাইনাস ৪২ ডিগ্রি সেলসিয়াসেও কার্যকর ভারতের নিজস্ব প্রযুক্তির ডিজেল
ভারতের সেনাবাহিনী এবং রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলোর যৌথ উদ্যোগে তৈরি এই বিশেষ ডিজেল অত্যন্ত শীতল ও উচ্চ পার্বত্য অঞ্চলে ব্যবহারের উপযোগী।