মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত: পাইলটের প্রশিক্ষণের ঘাটতি ও তত্ত্বাবধানের অভাব ছিল

গত বছর ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় তদন্ত প্রতিবেদনে পাইলটের প্রশিক্ষণের ঘাটতি ও যথাযথ তত্ত্বাবধানের অভাবের কথা উল্লেখ করা হয়েছে।

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত: পাইলটের প্রশিক্ষণের ঘাটতি ও তত্ত্বাবধানের অভাব ছিল

গত বছরের ২১শে জুলাই ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এই ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটির পাইলটের উড্ডয়ন প্রশিক্ষণে ঘাটতি ছিল।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, ওই সময় পাইলটের গ্রাউন্ড সুপারভাইজার বা অফিসার কমান্ডিংয়ের পক্ষ থেকে যথাযথ ও পর্যাপ্ত তত্ত্বাবধানের অভাব ছিল। বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, তদন্তে এই বিষয়গুলো উঠে এসেছে।

#বিমান বিধ্বস্ত#বাংলাদেশ বিমান বাহিনী#উত্তরা#তদন্ত প্রতিবেদন#মাইলস্টোন স্কুল