লুলাকে নিয়ে মন্তব্যের জেরে আর্জেন্টিনার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অবনমন ব্রাজিলের

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে আর্জেন্টিনার সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনমন ঘটিয়েছে ব্রাজিল।

লুলাকে নিয়ে মন্তব্যের জেরে আর্জেন্টিনার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অবনমন ব্রাজিলের

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই দেশটির একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে 'প্রাক্তন কয়েদি', 'চোর' এবং 'দুর্নীতিগ্রস্ত' হিসেবে অভিহিত করেছেন। এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ব্রাজিল সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আর্জেন্টিনায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জুলিও বিতেলি আর বুয়েনস আইরেসে ফিরছেন না।

#ব্রাজিল#আর্জেন্টিনা#কূটনৈতিক সম্পর্ক#লুইজ ইনাসিও লুলা দা সিলভা#হাভিয়ের মিলেই