ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে সৌদি আরবের তেলবাহী ট্যাংকারে হামলার দাবি করেছে। হরমুজ প্রণালী এড়িয়ে সৌদি আরব তাদের তেল রপ্তানির জন্য লোহিত সাগরের ইয়ানবু বন্দর ব্যবহার করে থাকে। তবে লোহিত সাগরের দক্ষিণাঞ্চলীয় প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হলে সৌদি আরবকে সুয়েজ খালের উত্তরের রুট ব্যবহার করতে হবে, যা পরিবহন খরচ ও সময় উভয়ই বাড়িয়ে দেবে।
লোহিত সাগরে সৌদি ট্যাংকারে হুথিদের হামলার দাবি, নতুন সংকটের আশঙ্কা
লোহিত সাগরে সৌদি আরবের তেলবাহী ট্যাংকারে হামলার দাবি করেছে হুথি বিদ্রোহীরা, যা এই অঞ্চলে নতুন করে ভূ-রাজনৈতিক ঝুঁকি তৈরি করেছে।