লোহিত সাগরে নৌ-চলাচলের নিরাপত্তা নিশ্চিতের ওপর জোর দিলেন সিসি ও সৌদি যুবরাজ

লোহিত সাগরে নৌ-চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

লোহিত সাগরে নৌ-চলাচলের নিরাপত্তা নিশ্চিতের ওপর জোর দিলেন সিসি ও সৌদি যুবরাজ

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান লোহিত সাগরে নৌ-চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন। মিশরের প্রেসিডেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে, সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় দেশটির নেওয়া পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছেন প্রেসিডেন্ট সিসি। এছাড়া ইয়েমেন সংকট সমাধানে একটি টেকসই ও সামগ্রিক রাজনৈতিক সমাধানের প্রচেষ্টার প্রতিও তিনি সমর্থন ব্যক্ত করেছেন।

#মিশর#সৌদি আরব#লোহিত সাগর#আবদেল ফাত্তাহ আল-সিসি#মোহাম্মদ বিন সালমান