লোহিত সাগরে হুথি সংকট নিরসনে সৌদি আরবের সামরিক অভিযানের পরিকল্পনা

লোহিত সাগরে হুথিদের আধিপত্য কমাতে সৌদি আরব সামরিক অভিযানের পরিকল্পনা করছে বলে জানা গেছে।

লোহিত সাগরে হুথি সংকট নিরসনে সৌদি আরবের সামরিক অভিযানের পরিকল্পনা

লোহিত সাগরে হুথিদের সৃষ্ট সংকট নিরসনে সৌদি আরব সামরিক অভিযানের পরিকল্পনা করছে। নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনে সৌদি আরবের অভিযানে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে। এছাড়া আঞ্চলিক ও ইউরোপের কিছু দেশ সৌদি আরবকে মূলত রক্ষণাত্মক সামরিক সহায়তা প্রদান করছে। তবে সৌদি আরবের মিত্র দেশগুলো সরাসরি কোনো লড়াইয়ে অংশ নেবে বলে আশা করা হচ্ছে না।

#সৌদি আরব#হুথি#লোহিত সাগর#ইয়েমেন#মধ্যপ্রাচ্য