কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৬৩ জন আটক

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানে মূল হোতাসহ মোট ৩৬৩ জনকে আটক করা হয়েছে।

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৬৩ জন আটক

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযানে ৩৬৩ জনকে আটক করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফুর রহমান জানান, গত ২ অক্টোবর মাগরিবের নামাজের পর থেকে শুরু হওয়া এই অভিযান গভীর রাত পর্যন্ত অব্যাহত ছিল। অভিযানে কিশোর গ্যাংয়ের মূল হোতারাও আটক হয়েছে।

উৎস: TBS Bangladesh
#কুমিল্লা#কিশোর গ্যাং#পুলিশ অভিযান#বাংলাদেশ সংবাদ