কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ বাড়াতে ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় অবসরের প্রস্তাব মাইক্রোসফ্টের

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিনিয়োগের লক্ষ্য নিয়ে প্রায় ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফ্ট।

কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ বাড়াতে ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় অবসরের প্রস্তাব মাইক্রোসফ্টের

প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফ্ট তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করেছে। এই লক্ষ্য অর্জনের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি প্রায় ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছে। সরাসরি ছাঁটাই না করে কর্মীদের এই সুযোগ দেওয়া হচ্ছে। ভারতসহ মোট চারটি দেশের কর্মীদের এই তালিকায় রাখা হয়েছে বলে জানা গেছে।

#মাইক্রোসফ্ট#চাকরি#কৃত্রিম বুদ্ধিমত্তা#প্রযুক্তি সংবাদ#ছাঁটাই