বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছর থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত সময়ে দেশে আউশ, আমন ও বোরো ধানের আবাদি জমির পরিমাণ প্রায় ২ শতাংশ হ্রাস পেয়েছে। তবে একই সময়ে ধানের মোট উৎপাদন প্রায় ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া প্রতি একরে ধানের ফলন বেড়েছে ১০ দশমিক ৩ শতাংশ। মূলত জলবায়ুসহিষ্ণু ও উন্নত জাতের বীজের ব্যবহার এই উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
কৃষিজমি কমলেও জলবায়ুসহিষ্ণু বীজে বাড়ছে ধানের উৎপাদন
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে দেশে আবাদি জমির পরিমাণ কমলেও উন্নত ও জলবায়ুসহিষ্ণু বীজের ব্যবহারের ফলে ধানের উৎপাদন ও ফলন বেড়েছে।
উৎস: TBS Bangladesh