কর্পোরেট খাতে খেলাপি ঋণের বোঝা বাড়তে থাকায় দেশের ব্যাংকগুলো এখন খুচরা বা রিটেইল ঋণের দিকে ঝুঁকছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকগুলো তাদের ভোক্তা ঋণ পোর্টফোলিও সম্প্রসারণের পাশাপাশি ডিজিটাল সেবার মানোন্নয়ন ও জনবল বৃদ্ধির উদ্যোগ নিয়েছে।
বাংলাদেশ ব্যাংক ঋণ বিতরণের নিয়মাবলী শিথিল করায় ব্যাংকগুলোর জন্য এই নতুন কৌশল অবলম্বন করা সহজ হয়েছে। মূলত বড় শিল্প খাতে ঋণের ঝুঁকি বেড়ে যাওয়ায় ব্যাংকগুলো এখন তুলনামূলক নিরাপদ হিসেবে খুচরা ঋণকে প্রাধান্য দিচ্ছে।