ঢাকার শাহবাগে অবস্থিত ৭৫০ শয্যার সুপার স্পেশালাইজড হাসপাতালটি ২০২২ সালের সেপ্টেম্বরে উদ্বোধন করা হয়। বিদেশে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে এটি চালু করা হয়েছিল। তবে চিকিৎসক ও প্রয়োজনীয় জনবলের সংকট এবং সুনির্দিষ্ট ব্যবস্থাপনা কাঠামোর অভাবে হাসপাতালটি এখনো পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে হাসপাতালটিকে কর্পোরেট মডেলে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্পোরেট মডেলে পরিচালিত হতে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
উদ্বোধনের চার বছর পার হলেও পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করতে পারেনি ঢাকার শাহবাগের ৭৫০ শয্যার সুপার স্পেশালাইজড হাসপাতাল।
উৎস: TBS Bangladesh