ক্রিকেটে জুয়া ও গড়াপেটার মতো গুরুতর অভিযোগ তুলেছেন এক নেটপ্রভাবী। পামেলা সেরেনা নামের ওই নেটপ্রভাবীর দাবি, তিনি নিয়মিত জুয়া খেলতেন এবং গড়াপেটার সঙ্গে যুক্ত ছিলেন। তার বিস্ফোরক অভিযোগ অনুযায়ী, বিভিন্ন ক্রিকেটাররাই তাকে খেলার ভেতরের গোপন তথ্য সরবরাহ করতেন। এবিপি আনন্দের প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনা ক্রীড়া মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ক্রিকেটাররাই তথ্য দিতেন, জুয়া ও গড়াপেটার বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
ক্রিকেটে জুয়া ও গড়াপেটার সঙ্গে জড়িত থাকার বিষয়ে চাঞ্চল্যকর দাবি করলেন এক নেটপ্রভাবী। তার অভিযোগ, ক্রিকেটাররাই তাকে গোপন তথ্য সরবরাহ করতেন।
উৎস: ABP আনন্দ