মধ্যপ্রদেশের রাজগড় জেলার বিয়াওরা এলাকার বাসিন্দা ২০ বছর বয়সী এক শিক্ষার্থী একাই একটি নদী পরিষ্কারের কাজ সম্পন্ন করেছেন। 'বিট্টু তাবাহি' নামে পরিচিত এই তরুণ বর্তমানে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তার মনে নদীটি পরিষ্কার করার পরিকল্পনা ছিল। কোনো ধরনের আর্থিক সহায়তা ছাড়াই এবং স্বাস্থ্যঝুঁকি উপেক্ষা করে তিনি এই মহৎ কাজটি করেছেন।
কোনো সরকারি সহায়তা ছাড়াই মধ্যপ্রদেশের নদী পরিষ্কার করলেন ২০ বছর বয়সী তরুণ
মধ্যপ্রদেশের রাজগড় জেলার বিয়াওরা এলাকার এক শিক্ষার্থী একাই একটি নদী পরিষ্কারের উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন।